সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত


আব্দুল ওয়াহাব

খরা সহিষ্ণু, উচ্চনফলনশীল, স্বল্প মেয়াদী আমন ধানের জাত বিনাধান-১৭ এর চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গায় কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করা হয়।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মাঠ দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মোঃ হোসেন আলী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা সমন্বয়ক) ড. শামসুন্ন্াহার।

পরে বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ মোঃ আজাদুল হকের সভপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপসহকারি কৃষি কর্মকর্তা ফাহাদ হোসেন, কুষক মানিক সিরাজ, বেলাল হোসেন।

মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বলেন, বিনা ধান -১৭ এর জীবনকাল ১০০-১১০দিন। যদি স্বল্পমেয়াদি আমন ধানের জাত চাষ করে তাহলে ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে। স্বল্পকালীন আমন ধানের জাত চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে কৃষকরা ঈর্ষনীয় সাফল্য পাবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…