রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোটরসাইকেলে ফেনসিডিল বহনকালে একজন গ্রেফতার


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ফেনসিডিল বহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর সদস্যরা।

র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে মোঃ মজিবুর রহমান (৬৫), পিতা-মৃত আলফাজ এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে মোঃ দুরুল হুদা (৫৩), পিতা-মৃত এরফান আলী, সাং-জয়ন্দিপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলের বাম পাশে থাকা নেভি-ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…