সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিএনপি গড়বে সুশিক্ষা, সু-সন্তান ও সু-রাজনীতি — ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন


মো:সামিরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গড়ে তুলবে সুশিক্ষিত প্রজন্ম, আদর্শ সু-সন্তান ও সুশাসনের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম (খোকন) |

শনিবার সারাদিন তিনি উপজেলার চৌডালা ইউনিয়ন,আলীনগর ইউনিয়ন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারসহ, নরশিয়া গ্রামে গণসংযোগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

ইঞ্জিনিয়ার খোকন বলেন, বিএনপি আমার রক্তে মিশে আছে। ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা দাদারা বিএনপি করে এসেছে। ছোটবেলা থেকেই ধানের শীষের প্রতীক দেখেই বড় হয়েছি— ঘরে বাইরে সর্বত্র এই প্রতীকের প্রতিধ্বনি শুনেছি। বিএনপির বাইরে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও বিএনপির সাথেই থাকবো। চাঁপাইনবাবগঞ্জকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার জনশক্তিকে আম, ধানসহ কৃষি ও শিল্পখাতে সম্পৃক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।

বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব। নরশিয়া গ্রামে ৬ জন বীরাঙ্গনা রয়েছেন— আমি তাদের সন্তান হিসেবে সারাজীবন পাশে থাকবো।

গণসংযোগে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব,সাজ্জাদ আলী,মিলন আহমেদ, ওয়াদুদ আহমেদ, রফিকুল ইসলাম, সাইদুর রহমান দুলু,চারু কালু মিয়া, যুবনেতা জুয়েল আলী,ফারুক,মিলন,বদিউজ্জামান বাবু,হাসান আলী ছাত্রদল,নেতা আল-আমিন রাকিবসহ যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…