শনিবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে,গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতারা যোগ দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে। এই উপলক্ষে(০৭ নভেম্বর) শুক্রবার বিকেল চারটায় চাঁপাইনবাবগঞ্জ পৌর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা সদর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তি মোড় এলাকায় এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক, গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা ইমদাদুল হক মাসুদ,আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, বিএনপি নেত্রী মাকউদা আফরোজ শুচি,রহনপুর ইউনিয়ন বিএনপির, সভাপতি মনিরুজ্জামান সোহরাব,সাধারণ সম্পাদক,শহিদুল ইসলাম রসদুল,রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, ওবায়দুল ইসলাম, বিএনপি নেতা,শেখ জামির-উল ইসলাম বিপ্লব,রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন,রহনপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক, সামিরুল ইসলাম,আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম গাজি, রহনপুর পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন মেম্বারসহ,বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, '৭ই নভেম্বরের গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন এবং তিনি দ্রুত বাংলার মানুষকেবহুদলীয় গণতন্ত্র উপহার দেন। শহীদ জিয়া দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দেন। ৭ নভেম্বর পালনের মাধ্যমে প্রকৃত অর্থেই জিয়াকে স্মরণ করা হয়েছে।

এসময় বক্তারা আর ও বলেন, সাবেক স্বৈরাচার সরকারের দ্যৌসরা এখনো আছে এ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু তাদের জানা উচিত দেশের সচেতন জনতা সোচ্চার আছে। তাদের চক্রান্ত কখনোই সফল হবে না। তারা আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। তিনি অচিরেই বীরের বেশে দেশে ফিরবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে বক্তারা বলেন‘মনোনায়ন বোর্ড ভুল করে চাঁপাইনবাবগঞ্জ আসন গুলোতে যাদের মনোনয়ন দিয়েছেন। আমরা আশাবাদী বোর্ড এটা পূর্ণবিবেচনা করবে। চাঁপাইনবাবগঞ্জে তাদের কোন জনপ্রিয়তা নাই। তাদের মানুষ বয়কট করেছে মনোনয়ন পুনঃবিবেচনা না করলে বিএনপি এ আসন গুলো হারাতে পারে।

তারা দলের মাঝে বিভাজন সৃষ্টি করে জেলাতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সন্ত্রাসী কার্যকালাপে লিপ্ত রয়েছেন। এলাকায় শান্তি শৃংঙ্খলা উন্নয়নের স্বার্থে তাদের মনোনয়ন প্রত্যাহার করে জনপ্রিয় ও যোগ্য ব্যাক্তিকে মনোনায়ন দেবার দাবী জানান বক্তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…