মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন এর দুইদিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৪ ও ১৫ নভেম্বর দুইদিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন কেন্দ্রীয় কার্যালয় থেকে আগত প্রশিক্ষক ফেরদৌস আরা লিপি, শহীদ হোসেন টিটু ও নূরজাহান বেগম শ্যামলীনা।

১৫ নভেম্বর প্রশিক্ষণ শেষে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কিশোর বিভাগ থেকে প্রথম মান অধিকার করেন অঙ্কিতা প্রামাণিক এবং দ্বিতীয় মান অর্জন করেন আমরিন ইসলাম তৈনি ও প্রণয় পাল দেব। সাধারণ বিভাগে প্রথম মান অর্জন করেন শিল্পী সরকার। প্রথম ও দ্বিতীয় মান অর্জনকারীরা আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

১৫ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি আমিনুল হক বাবুল, গোলাম ফারুক মিথুন, আজিজুর রহমান ও নূর ইসলাম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য ও সন্তানদের বিয়ের জন্য…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল…

১লা মার্চ ২০২৬ রাত ১০:০১ / উপজেলা সংবাদ

রহনপুর মহিলা কলেজের আয়োজনে ইফতার মাহফিল

২২শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪ / রাজনীতি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ভোলাহাটের সাবেক…