রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জে স্বনামধন্য নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ে প্রাঙ্গণে আজ (১৭ নভেম্বর) সোমবার সকাল সাড়ে দশ ঘটিকায় স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। অনুষ্ঠান সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ। উক্ত অনুষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নেয়ামুতুল্লাহ ও মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।


সারা দেশে ১৫০ টি উপজেলায় ১৯৪১৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ৪ টি উপজেলায় ২১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট ৪৩৮২৮ জন শিক্ষার্থীরা ফিডিং কর্মসূচি আওতায় এসেছে। শিক্ষার্থীদের খাবার তালিকায় থাকছে বিস্কুট, বনরুটি, ডিম, ইউএইচটি দুধ, কলা বা মৌসুমি ফল। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে প্রাণ কোম্পানির ২০০ মিলি দুধ তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্য দিয়ে গুনগতমানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে। পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যেরও বিকাশ ঘটবে। ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, পড়াশুনায় মনোযোগী হবে। আমরা শিক্ষাথীদের পড়াশুনায় আগ্রহী করতে চাই। শিক্ষার্থীরা পড়াশুায় আগ্রহী বাড়বে। শিক্ষার্থীরাই একদিন সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…