রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর ছাত্র-যুব সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলন


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে (২১ নভেম্বর) শুক্রবার বিকাল ৫ ঘটিকায় আগামীকালে প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন লক্ষ্যে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াতে ইসলামীর শিষ্য নেতারা।

"সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ " স্লোগানেএ সমাবেশে এক লাখের বেশি মানুষের উপস্থিত নিশ্চিত করতে চায় দলটি। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন, ঢাকা মহানগরী দক্ষিণে আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজে সাবেক ভিপি এবং চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। সমাবেশের আয়োজন সফল করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিমকে আহবায়ক করে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ। এই সমাবেশ বাস্তবায়নে জামায়াত ১৩ টি উপকমিটি গঠন করা হয়েছে।

ছাত্র -যুব সমাবেশের ব্যবস্থাপনায় ৬০০ স্বেচ্ছাসেবক, ২ টি মেডিকেল বুথ ও বিভিন্ন এলাকা থেকে আসা গাড়ি পার্কিংয়ের জন্য হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু বক্কর, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মোঃ মোখলেশুর রহমান প্রমুখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…