রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত


মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় পালিত হলো 'বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ' দিবস। দিবসটি পালন উপলক্ষে ২ ডিসেম্বর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবস উদযাপনের আলোচক সংগঠক চেতনা মানবিক উন্নয়ন সংস্থা ছাড়াও তিনটি বেসরকারি প্রতিষ্ঠান যথাক্রমে সমতা নারী উন্নয়ন সংস্থা, আহমদ নগর কমপ্লেক্স (আনক) ও অগ্রদূত বাংলাদেশ অংশগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে কাঁঠাল বাগিচা গাবতলা মোড় হতে বর্ণাঢ্য র‍্যালি আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে চেতনা মানবিক উন্নয়ন সংস্থার ফাল্গুন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসাবে ছিলেন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন উল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাফরুল উল আলম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন আর এস ডি এফ এর নির্বাহী পরিচালক মনজুরুল ইসলাম বাবু, সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।

আলোচকগণ বলেন দক্ষতা, সেবা ও সহায়তা কাঠামো সাথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্তকরণের ভিশন নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০০৪ সালে প্রতিষ্ঠার পর দুই দশক ধরে কাজ করে চলেছে। সহযোগী সংস্হাসমূহকে বিশেষ ও সাধারন অনুদান প্রদান করে উদ্ভাবনীমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন লক্ষণীয় অবদান রাখছে। দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানের উপকার ভোগীদের মাঝে আয়বর্ধমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল ও ভেড়া বিতরণ, ভ্যান বিতরণ, সেলাই মেশিন বিতরণ, পাপস তৈরি প্রশিক্ষণ প্রভৃতি প্রদান করা হয়। এর মাধ্যমে বিভিন্ন দরিদ্র পরিবারগুলো পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া গ্রামের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহে স্বাস্থ্যসম্মত সেমি পাকা ল্যাট্রিন স্থাপন,নিরাপদ পানি সরবরাহে নলকূপ স্থাপন, গৃহনির্মাণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…