শনিবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ১৬ দিনব্যাপী “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাক্টিভিজম ২০২৫” উপলক্ষে আতাহার, ঝিলিম, শাহজাহানপুর ও গোবরাতলা —এই চারটি কমিউনিটিতে আলোচনা সভা, র‌্যালি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে প্রতিশ্রুতি বোর্ড স্থাপনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার এ কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ফুড ফর দ্য হাংরি বাংলাদেশ। এতে চার কমিউনিটির মোট ৮০০ জন অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্থানীয় সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রিপন কিসকু।

তিনি বলেন, “প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে সমাজে সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একতার মাধ্যমে আমরা নারীর প্রতি সহিংসতা কমাতে এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।

”পরে র‌্যালি ও প্রতিশ্রুতি বোর্ড কার্যক্রমে অংশগ্রহণকারীরা অনলাইন ও অফলাইনে দায়িত্বশীল আচরণ, বিশেষ করে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেন।

এই উদ্যোগের মাধ্যমে চারটি কমিউনিটিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের সচেতনতা আরও শক্তিশালী হয়েছে বলে আয়োজকরা জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…