সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে শিশু সুরক্ষা সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতাদের বিশেষ কৌশল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু সুরক্ষা সহিংসতা প্রতিরোধ মোকাবেলায় বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসায় ৩০ জন ইমাম, সনাতন ধর্মের পুরোহিতরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহোযোগিতায় স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আয়োজন করেন। কানসাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং এসবিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী উত্তম জেড মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌফিক আহমেদ, চিপ ইউনিসেফ রাজশাহী ও রংপুর বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দনা সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবগঞ্জ, মোঃ সেফাউল মূলক, চেয়ারম্যান, কানসাট ইউনিয়ন পরিষদ ও জেমস বিশ্বাস, এরিয়া ম্যানেজার চাঁপাইনবাবগঞ্জ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বন্দনা সাহা বলেন, বাল্য বিয়ে শিশুর প্রতি শারীরিক ও মানসিক প্রভাব ফেলে, সুতরাং সেখান থেকে আমাদের সমাজকে সচেতন করে তুলতে হবে। সেফাউল মূলক তার বক্তব্যে বলেন, সামাজিক অবক্ষয় চলার কারণে নারীর নিরাপত্তা কমে গেছে সুতরাং প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধির জন্য হুজুরদের মাধ্যমে ধর্মীয় উপাসনালয় গুলোতে মাঝে মাঝে সচেতন মূলক লিফলেট বিতরণ করতে হবে।

জেমস বিশ্বাস হুজুরদের উদ্দেশ্যে বলেন, আপনারা মসজিদগুলোতে বাল্য বিয়ের কুফল কি তা নিয়ে মসজিদে আলোচনা করবেন। তাহলে বাল্যবিবাহ বন্ধে যথেষ্ট ভূমিকা রাখবে।

এছাড়াও প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা বাল্যবিয়ে ও শিশু সহিংসতা বন্ধে জন অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা কৌশল গ্রহণ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…