সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে বাংলাদেশ কংগ্রেসের মতবিনিময় সভা


গোমস্তাপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নির্বাচনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সন্ধ্যা রহনপুর বাজারে তরকারি পট্টিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক ইমদাদুল হক বাদশা। বক্তব্য দেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন হোসাইন, গোমস্তাপুর উপজেলার আহবায়ক সাকিল হোসেন ও সদস্য সচিব হাসান আলি, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান, রহনপুর পৌর কমিটির সদস্য সাহেব আলি,উপজেলা কমিটির সদস্য ওবায়দুর রহমানসহ অন্য সদস্যরা। সভায় আসন্ন ত্রয়োদশ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, গোমস্তাপুর উপজেলার আহবায়ক সাকিল হোসেন ও সদস্য সচিব হাসান আলি, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেন। এদিকে সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক ইমদাদুল হক বাদশা জানিয়েছেন আগ্রহী ৪ জনের নাম কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। সম্ভাব্য ৪ জনের মধ্যে একজনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…