মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ওসমান হাদী কে গুলি করে আহত করার প্রতিবাদে গোমস্তাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল


গোমস্তাপুর প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদী কে ঢাকায় দুর্বৃত্তরা গুলি করে আহত করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল আয়োজন করে।

শনিবার (১৩ ডিসেম্বর ) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রহনপুর রেলস্টেশনে এসে শেষ হয় মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী , বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম ।

আরও বক্তব্য রাখেন বিএনপি প্রবীণ নেতা আসাদুল্লাহ আহমেদ , রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, বিএনপি নেতা ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সাবেক কাউন্সিলর আশরাফুল হক , পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা ইয়াসিন আলী সরদার, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তারুল হক সুমন ,চৌডালা ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমান প্রমুখ।

সভায় আলহাজ আমিনুল ইসলাম বলেন হাদির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য ও সন্তানদের বিয়ের জন্য…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল…

১লা মার্চ ২০২৬ রাত ১০:০১ / উপজেলা সংবাদ

রহনপুর মহিলা কলেজের আয়োজনে ইফতার মাহফিল

২২শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪ / রাজনীতি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ভোলাহাটের সাবেক…