শনিবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গণ উন্নয়ন কেন্দ্র ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউএসডিওএস ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস ( এফএসটিআইপি) প্রকল্পের আওতায় সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মডেল মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর-এ এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার মহিলা বিষয় কর্মকর্তা বন্দনা শাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন প্রজেক্ট অফিসার ফারজানা সারমিন। বাল্যবিবাহ নিয়ে সচেতনতা মুলক বক্তব্য দেন চাঁপাইসবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া, সাংবাদিক জমশেদ আলী, মাওলানা মোঃ আরিফুল ইসলাম, কাজী মোঃ দুরুল আলম প্রমুখ।আলোচনা সভায় স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ইমাম, শিক্ষক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।

বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…