মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মহান বিজয় দিবসে নিউ লাইফ ব্লাড ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত


আহমাদুর রহমান

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিউ লাইফ ব্লাড ব্যাংক–এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন, সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মোঃ ইনজামাম, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, চাঁপাইনবাবগঞ্জ। উপস্থিত ছিলেন নিউ লাইফ ব্লাড ব্যাংকের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মরিয়ম ইসলাম সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফয়সাল আজম আপু, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত স্বেচ্ছাসেবকরা।

কর্মসূচিটি সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

এরপর বিশেষ অতিথি ও প্রধান অতিথিগণ তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্য পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উক্ত রক্তদান কর্মসূচিতে প্রায় ৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়, যা মানবতার সেবায় একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য ও সন্তানদের বিয়ের জন্য…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল…

১লা মার্চ ২০২৬ রাত ১০:০১ / উপজেলা সংবাদ

রহনপুর মহিলা কলেজের আয়োজনে ইফতার মাহফিল

২২শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪ / রাজনীতি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ভোলাহাটের সাবেক…