রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি থেকে উচ্ছেদ, হামলা ও লুটপাটের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ব্যবসায়ী মো. আকতারুল ও তার পরিবার

খালিদ হাসান সোহাগ

চাঁপাইনবাবগঞ্জের রামকৃষ্টপুর এলাকায় একটি পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ, হামলা ও লুটপাটের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়স্থ একটি কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রয়সূত্রে জমির মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ী মো. আকতারুল।

লিখিত বক্তব্যে মো. আকতারুল জানান, চলতি বছরের আগস্ট মাসে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রামকৃষ্টপুর এলাকায় চরজোতপ্রতাপ মৌজার আরএস দাগ নম্বর ৯৩৩ ও ৯৩৫-এর আওতাভুক্ত ২ কাঠা ১৮ পয়েন্ট জমিসহ একটি বসতবাড়ি আইনগতভাবে ক্রয় করেন। জমিটির মালিকরা পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি হিসেবে তাঁর কাছে জমি বিক্রি করেন। ক্রয়ের পর তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

কিন্তু জমি ও দোকানঘর দখলের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল অনৈতিকভাবে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে বলে অভিযোগ করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর একদল সন্ত্রাসী ও গুন্ডা বাহিনী বসতবাড়ি ও দোকানঘর দখলের চেষ্টা চালায়। এ সময় তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা সুলতানাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হামলার সময় সন্ত্রাসীরা তাঁর স্ত্রীকে শ্লীলতাহানি করে এবং বাড়িতে থাকা ছয় ভরি স্বর্ণালংকার ও ওয়ারড্রপের ড্রয়ারে সংরক্ষিত নগদ ৮ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলেও এখনো অভিযুক্তরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানান ভুক্তভোগী।

মো. আকতারুল দাবি করেন, জমিটি তিনি প্রকৃত মালিক মৃত মেহেদী হাসানের মা ও প্রথম স্ত্রীর দুই সন্তানের কাছ থেকে ক্রয় করেছেন। তবে মৃত মেহেদী হাসানের দ্বিতীয় স্ত্রী ফাতেমা খাতুন সম্পূর্ণ জমিটি নিজের দাবি করে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছেন।

সংবাদ সম্মেলনে আহত ফাহমিদা খাতুনসহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, আদালতে মামলা হলে তা তদন্তের জন্য থানায় আসবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সট: মো. আকতারুল, ভুক্তভোগী জমির মালিক
প্রতিবেদন: মুনিরুল ইসলাম মুনির
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
তারিখ: ২৭.১২.২৫

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…