শনিবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে পরকীয়ার টানে নববধূ নিখোঁজ, উদ্ধারে পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ


নাচোল প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বামীর দেওয়া স্মার্টফোনে পরকীয়ার জেরে ১৩ বছরের এক কিশোরী নববধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

গত ২১ ডিসেম্বর ফতেপুর ইউনিয়নের দিয়াড় খোলসি গ্রাম থেকে মুক্তারা খাতুন নামে ওই কিশোরী নিখোঁজ হয়। তবে নিখোঁজের ৬ দিন পার হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ পরিবারের। ​নিখোঁজ মুকতার হোসেনের মেয়ে মুক্তারা খাতুন গত ২১ ডিসেম্বর দুপুরে মায়ের সাথে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়।
​মাত্র ৪ মাস আগে পারিবারিকভাবে রহনপুরের মামাতো ভাই আকাশের সাথে তার বিয়ে হয়েছিল। নিখোঁজ কন্যার পিতা মুকতার হোসেনের দাবি, জিডি করতে ৫০০ টাকা এবং মোবাইল ট্র্যাকিংয়ের জন্য তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান ৬ হাজার টাকা নিয়েছেন।
এছাড়া উদ্ধার অভিযানের জন্য আরও ৫০ হাজার টাকা দাবি করেছেন ওই কর্মকর্তা। ​তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান টাকা দাবির বিষয়টি অস্বীকার করে জানান, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে। নাচোল থানার ওসি আছলাম আলী জানান, টাকা দাবির বিষয়টি তার জানা নেই; অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। ​এদিকে নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার ও স্বজনদের। ​

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…