রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা-ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

শিবগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা-ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার বিকেলে এই মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক স্বপন।

এ সময় তিনি বলেন, হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা শুধু দ্বীনি শিক্ষার কেন্দ্র নয়, এটি মানবিক মানুষ গড়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এতিম ও অসহায় শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাজের বিত্তবানদের উচিত এসব প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

মাদ্রাসার সভাপতি বজলার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক তরুল ইসলাম, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব ও মাওলানা আনজারুল ইসলামসহ অন্যরা। শেষে দোয়া মোনাজাত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…