রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে চলমান কঠোর অভিযানের অংশ হিসেব গত ১৯ জানুয়ারি খ্রি. বিকাল ৪টা মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চর ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে স্বামী–স্ত্রী যৌথভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মোঃ মোতাজুল (৩০) এবং তার স্ত্রী মোসাঃ জোসনারা বেগম (৫০)

। তারা উভয়েই চর ইসলামপুর এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ০১ (এক)টি বাজার ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো গাঁজা ০১ (এক) কেজি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, স্বামী–স্ত্রী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মনে করে, পরিবারকে ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করা সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ার আহবান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…