রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভস্মিভূত হওয়া নিঃস্ব ৬ পরিবারের পাশে দাঁড়িয়েছন উপজেলা বিএনপি।

গত ১৫ ফেব্রুয়ারি রবিবার দলদলি ইউনিয়নের পোল্লাডাঙ্গা গ্রামের ৬ টি পরিবার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলোর প্রতিটি ঘরের আসবাবপত্র, নগদ অর্থ সহ সবগুলোই ভস্মিভূত হয়েছে। তারা সবকিছু হারিয়ে আজ নিঃস্ব প্রায়। পরিবারের সূত্রে জানা গেছে, মোবাইলের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তবে বিষয়টি নিশ্চিত নয় তারা। আর এই অসহায় ও নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর জন্য বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা করতে ছুটে যান ভোলাহাট উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপি'র সভাপতি ইয়াজদানী জর্জ, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান মাস্টার, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপি'র সভাপতি বলেন, আমরা পরবর্তিতে আরও সহায়তা করতে চেস্টা করব। এর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত সকলেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সহায়তার আশ্বাস প্রদান করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ২৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…