মঙ্গলবার, ২৫শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ভোলাহাটের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন

বিএনপি নেত্রী শাহানাজ খাতুন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার নারী সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য (এমপি) হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহানাজ খাতুন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন।

শাহানাজ খাতুন ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তিনি বলেন, “দল নারী সংরক্ষিত আসনে মনোনয়ন দিলে আমি সেই আসনে মনোনয়ন ফরম উত্তোলন করব। অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছি এবং একাধিকবার কারাবরণ করেছি। আশা করছি দল আমার এই ত্যাগ ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করবে।”

তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন।

শাহানাজ খাতুন বলেন, “দলের ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। বিশেষ করে বরেন্দ্র অঞ্চল ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়নে কাজ করে এটিকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় পরিণত করতে চাই।”

নারী সংরক্ষিত আসনে মনোনয়ন পেলে তিনি এলাকার উন্নয়ন ও নারী ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য ও সন্তানদের বিয়ের জন্য…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল…

১লা মার্চ ২০২৬ রাত ১০:০১ / উপজেলা সংবাদ

রহনপুর মহিলা কলেজের আয়োজনে ইফতার মাহফিল

২২শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪ / রাজনীতি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ভোলাহাটের সাবেক…