রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

 ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা বি.এম রুবেল আহমদের নিজ উদ্দ্যেগে ৫ মার্চ বৃহস্পতিবার ১৫তম রমজানে বাচ্চামারী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতা মাইনুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ তাজামুল হক, মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুল আজিম, আলালপুর ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক নুরুল হক, স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন, আব্দুল কাদির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার ও দোয়া মাহফিলে বি.এম রুবেল আহমেদ বিএনপিকে সুসংগঠিত করতে সবার সহযোগিতা চেয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ভোলাহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন চান।

পরিশেষে ইফতারের পূর্ব মুহুর্তে জিয়া পরিবারের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…