রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাড়িতে অবৈধ তেল মজুদ ধরলো রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অত:পর প্রশাসনের জরিমানা,


মো:সামিরুল ইসলাম

স্টারিং গাড়িতে জারকিনে অবৈধভাবে তেল মজুদ করায় চালককে আটক করে রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পরবর্তীতে চালক কে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

আজ শনিবার (৪ এপ্রিল, ২০২৬) রহনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।অভিযোগ সূত্রে জানা যায়, রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন একটি স্টারিং গাড়িতে ১০ লিটার ডিজেল তেল বোতলে ও জারকিনে অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। বিষয়টি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা ঘটনাস্থলে উপস্থিত হন। সরকারি আদেশ অমান্য করে এভাবে তেল মজুদ রাখার অপরাধে ভোলাহাট উপজেলার বারই পাড়া এলাকার আয়েশ এর ছেলে দুরুল কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ওই স্টারিং চালককে ১০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা জানান, "চালককের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ভরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন