বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপন


মুনিরুল ইসলাম মুনির

আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বর্নাঢ্য র্যালীর মাধ্যমে শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব থেকে শুরু হয়ে কলেজ মোড় ঘুরে র্যালীটি প্রেসক্লাব সামনে এসে শেষ হয়।

‎এরপর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ। যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল স্বাগত বক্তব্য দেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ডিবিসি নিউজের প্রতিনিধি জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমূখ।‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐতিহ্যবাহী গম্ভীরা গানের নাতি মানি রহমান।

‎এসময় বক্তরা দীর্ঘ ১ যুগে যমুনা টেলিভিশনের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ঐতিহাসিক জুলাই আন্দোলন জনগণের মতামত নিরপেক্ষভাবে জাতির সামনে তুলে ধরায় অভিনন্দন জানান। আগামীতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।‎

পরিশেষে কেক কেটে দ্বিতীয় যুগে পদার্পণ উদযাপন করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…