রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সফল করতে গোমস্তাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহসহ ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, আগামী ১৫ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দুইদিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার বিজ্ঞান মেলা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে।

তিনি জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্ভুদ্ধ করা। বিজ্ঞান বিষয়ে আগ্রহ প্রকাশ করা। শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি বিকাশ, প্রযুক্তিগত উন্নয়নে অগ্রসর করা। এই মেলার বিজয়ী ৩ জন জেলা পর্যায়ে অংশ নিবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…