রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে অ্যাপ ভিত্তিক তেল বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও অপচয় রোধে ডিজিটাল পদ্ধতি (অ্যাপের মাধ্যমে) তেল বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ৮টায় রহনপুরস্থ মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম। ট্যাগ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম ও সমাজসেবা অফিসার জাহাঙ্গীর পরামানিক পেট্রোল পাম্পের মালিক বাবু সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী জানান,এখন থেকে যত্রতত্র তেল কেনার সুযোগ থাকছে না। স্বচ্ছতা ফেরাতে বেশ কিছু কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে। প্রতিটি মোটরবাইকের নাম্বারপ্লেট ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করার পর কেবল তেল প্রদান করা হবে।

একবার তেল সংগ্রহ করলে পরবর্তী ৫ দিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না। কেউ চেষ্টা করলে অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে তার আইডি ব্লক হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করা যাবে।প্রতিটি গাড়ির নাম্বারের বিপরীতে কতটুকু তেল নেওয়া হচ্ছে, তার যাবতীয় তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকবে।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী রহনপুর খয়রাবাদে মেসার্স রায়হান ফিলিং স্টেশনে যান সেখানে উপস্থিত ছিলেন পাম্পের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম ও ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সিরাজুল ইসলাম পরে তিনি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন বিহীন কোনো মোটরবাইক নিয়ে পাম্পে আসা যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হবে।

প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্যও জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…