বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমি আয়োজন অনুষ্ঠিত


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর সচেতন যুব সমাজের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে সম্প্রীতির পথে চলি বিষয়কে সঙ্গে নিয়ে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মুক্ত মহাদলের কার্যালয় সামনে হতে সকাল ১০ টায় এই ব্যতিক্রম সাইকেল র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শুরু হয়ে রহনপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় রহনপুর রেলওয়ে স্টেশনের দ্বিতীয় প্লাটফর্মে , মুক্তাশা হল পাড়ার উৎসব কমিউনিটি সেন্টারের সামনে, খোয়াড় মোড়ে, রহনপুর বাজার বেইলি ব্রিজের সামনে , উপজেলা চত্বরে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়।

রহনপুর সচেতন যুবসমাজ এর সভাপতি সারওয়ার জাহান সুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজিক সংগঠক, সাংবাদিক নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুল্লাহ আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আযম , সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মফিজ আহমেদ নাদিম, সাধারণ সম্পাদক, মাসুদ পারভেজ সুমন প্রমুখ।

এই সময় সচেতন যুব সমাজের সিনিয়র সদস্য কমল কাদরী, কামাল হোসেন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন, শিক্ষার্থীবৃন্দ। সচেতন যুব সমাজের সভাপতি সারওয়ার জাহান সুমন বলেন পহেলা বৈশাখে বিভিন্ন জন বিভিন্নভাবে আয়োজন করবেন আনন্দ করবেন কিন্তু আমরা সচেতন যুব সমাজ একটি অন্যভাবে ভেবেছি যে, বর্তমান সমাজে মাদক এবং দুর্নীতি সর্বক্ষেত্রে গ্রাস করে বসেছে তাই মানুষের সচেতনতার কোন বিকল্প নেই। সেই সচেতনতার লক্ষ্যে সম্প্রীতির বার্তা নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য মাদক দুর্নীতিমুক্ত সমাজের কোন বিকল্প নেই।

তার জন্য আমাদের এই আয়োজন। আমরা মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে চায়ের স্টলে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষে কথা বলি। এবং সমাজের সচেতন মানুষদের পাশে থেকে মাদক এবং যেকোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানাই।

আমরা বিশ্বাস করি আমাদের এই মহতী উদ্দেশ্যে সকল সচেতন মানুষদের পাশে পাব। আগামীর রহনপুর তথা বাংলাদেশ হোক মাদক ও দুর্নীতিমুক্ত।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…