রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে কৈশোরকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জ, ১৯ মে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সভাকক্ষে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (ASRH) এবং মানসিক স্বাস্থ্য পরামর্শ বিষয়ক দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এছাড়াও বিশেষ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের সার্বিক পরিচালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত সিভিল সার্জন; ডাঃ এ,কে,এম শাহাব উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জনাব শুকলাল বৈদ্য এবং সহকারী পরিচালক (ক্লিনিক্যাল) জনাব ডাঃ আবু সাইদ মুহাম্মদ মাসুদ।এই প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসারবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের মাঠপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যঝুঁকি হ্রাস, প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান সময়ে তাদের মানসিক স্বাস্থ্যের যত্নে করণীয় ও পরামর্শ প্রদানের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাসকো ফাউন্ডেশন’ (DASCOH Foundation)। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে বাস্তবায়নের ফলে প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীরা তাদের প্রজনন স্বাস্থ্য ও মানসিক বিকাশ নিশ্চিত করতে আরও সচেতন ও উপকৃত হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…