শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির পক্ষ থেকে নবীনদের সংবর্ধনা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৩৪ জন নবাগত আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি। বুধবার(২০ মে) বিকালে জেলা আইনজীবী সমিতির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এ্যাড. মো. আবদুল ওদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের ফুল, ক্রেস্ট ও মূল্যবান আইনগ্রন্থ দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসিব।

এসময় বক্তব্য দেন- এপিপি এ্যাড. ময়েজ উদ্দীন, সাবেক সভাপতি এ্যাড. মোহাম্মদ ইসাহাক, সাবেক সভাপতি এ্যাড. নাজমুল আজম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. একরামুল হক পিন্টু, সিনিয়র সহসভাপতি এ্যাড. তরিকুল ইসলাম আজিজি, এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. মোয়াজ্জেম হোসেন মেহেদী, এ্যাড. সোহরাব আলী, এ্যাড. সাদরুল আমিন, এ্যাড. সাইফুল ইসলাম, এ্যাড. সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা নবীন আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন