শুক্রবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২১শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) ও  র‍্যাব-৫। অভিযানে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল রুপি, ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে এই অভিযান চালানো হয়।আটকরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের চৌধুরী পাড়ার মনিরুল ইসলামের ছেলে তোসিকুল ইসলাম (৩০) ও নওগাঁর নেয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।

র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে ভারতীয় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালানো হয়। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল নোট তৈরির কারখানাটি। অভিযানে দুইজনকে আটক ও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল রুপি। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ।

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা, জাল রুপি তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল নোট চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…