বুধবার, ১৮ই ভাদ্র ১৪৩৩, ২রা সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়


আহমাদুর রহমান

চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে এবং ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আহাদ বিশ্বাস, চ্যারিটি ব্লাড ইউনিটের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল, উপদেষ্টা মো. জমশেদ আলীসহ সংগঠনটির সদস্যবৃন্দ।চ্যারিটি ব্লাড ইউনিটের সদস্যরা শিক্ষার্থীদের রক্তের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। বিনামূল্যে রক্তের গ্রুপ জানার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে কর্মসূচিকে ঘিরে আগ্রহ দেখা যায়।

আয়োজকরা জানান, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়। বিশেষ করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজনের সময় রক্তদাতা খুঁজে পেতে সহায়তা করবে এ ধরনের উদ্যোগ।

চ্যারিটি ব্লাড ইউনিটের সদস্যরা বলেন, মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ রক্তদান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৩ ঘন্টা ২২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন

১৬ ঘন্টা ৫১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের…

২১ ঘন্টা ১৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন