রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ


মোঃ আক্তারুজ্জামান

সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

প্রশিক্ষণে পেশাজীবী গাড়িচালকদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানো, সড়ক পরিবহন আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার, ট্রাফিক সংকেত ও সড়ক নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণসহ দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মোটরযান পরিদর্শক বি আরটি এর কাফিউল হাসান মৃধা, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম,টি আই ২ আজিজ ফেরদৌস,, মেকানিক্যাল এসিস্ট্যান্ট সাজেদুল ইসলাম। চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক অনুষ্ঠানে বক্তব্যে বলেন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন মেনে গাড়ি চালানোর কোনো বিকল্প নেই।

একজন চালকের সামান্য অসচেতনতার কারণে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে। তাই প্রশিক্ষণের মাধ্যমে চালকদের পেশাগত জ্ঞান, দায়িত্ববোধ ও নিরাপদ ড্রাইভিংয়ের বিষয়ে আরও সচেতন করে তুলতে হবে।

তিনি আরও বলেন, ‘গতিশীল গাড়ি চালাই, সড়ক দুর্ঘটনা রোধ করি’—এই প্রত্যয়কে সামনে রেখে চালক, যাত্রী ও পথচারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।উক্ত রিফ্রেসার প্রশিক্ষণে জেলায় ৮০ জন পেশাজীবী গাড়ি চালকগন অংশ নেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…