বৃহঃস্পতিবার, ২৬শে ভাদ্র ১৪৩৩, ১০ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন জোরদারের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)” প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং অভিবাসন খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্যপ্রদান এবং অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বিদেশফেরত অভিবাসীদের অর্থনৈতিক, সামাজিক ও মানসিক পুনর্বাসনের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত সেবা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, বিদেশফেরত কর্মীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এজন্য তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শসেবার সুযোগ সম্প্রসারণ জরুরি।

কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা সিভিল সার্জন অফিসার ডাঃ এ, কে,এম, শাহাব উদ্দীন।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক মোঃ আখলাক- উজ্জ- জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আক্তার,স্বাগত বক্তব্য রাখেন ব্যাক এর জেলা কোর্ডিনেটর মোমেনা ফেরদৌসী,। প্রোগ্রাম সঞ্চালনা করেন ব্যাক মাইগ্রেশন এর রিজিওনাল কোর্ডিনেটর শামসুজ্জামান। নিরাপদ অভিবাসন সম্পর্কে বক্তব্য রাখেন ব্যাক মাইগ্রেশান হেড অফিসের ডেপুটি ম্যানেজার আরিফুল ইসলামঅনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, বিদেশফেরত অভিবাসীদের জন্য বিদ্যমান সেবা এবং নিরাপদ অভিবাসন বিষয়ে করণীয় তুলে ধরেন। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।আয়োজকরা জানান, নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন

১লা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের…