শুক্রবার, ৩রা আশ্বিন ১৪৩৩, ১৮ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তিন কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ভারতীয় ট্রাক, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ, বেনারসি শাড়ি, চোরাই মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর কলেজের সামনে পাকা রাস্তায় একটি মালিকবিহীন ভারতীয় ট্রাক তল্লাশি করা হয়।

এ সময় ট্রাকে পাথরের মধ্যে লুকানো অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়। জব্দ করা ট্রাক, যন্ত্রাংশ ও শাড়ির মোট সিজার মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।

অপরদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলীমোড় গ্রামে অভিযান চালায় খড়কপুর বিওপির একটি বিশেষ টহলদল। সীমান্ত পিলার ২০১/৮৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। এসবের মোট সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা। বিজিবি জানায়, ইজিবাইকের চালক টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। দুটি অভিযানে জব্দ করা চোরাচালানী পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।

এ ঘটনায় জব্দকৃত পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ৪১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩ কোটি টাকার…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…

১০ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়