রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সরকার ঘোষিত ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার সকাল ১০:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান-এর নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) জনাব উজ্জ্বল কুমার ঘোষ।

​কর্মসূচির শুরুতে ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস, মশার বংশবিস্তার রোধ এবং একটি ডেঙ্গুমুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে ডিএনসি কার্যালয়ের অফিস আঙ্গিনা ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা চালানো হয়। এ সময় বিভিন্ন পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি এবং ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়। অভিযান চলাকালীন সচেতনতামূলক একটি র‌্যালিও বের করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) জনাব উজ্জ্বল কুমার ঘোষ বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; বরং প্রতিটি সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

"​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, "শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও নৈতিকতার শিক্ষা পরিবার থেকেই দিতে হবে এবং পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে।

"ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।​পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…