রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির গোপন আস্তানার সন্ধান

সংগৃহীত

নিউজ ডেস্ক

 চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তরিকুল (২৮) নামে এক কারিগরকে আটক করেছে র্যাব। বুধবার (৬ ডিসেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল। মঙ্গলবার দিনগত রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তরিকুল উপজেলার মনাকাষা ইউনিয়নের হাঙ্গামি গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবন, নির্বাচন অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটছে। এতে র্যাবের গোয়েন্দা দল তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে অনুসন্ধান চালিয়েছে। পরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুলকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইদুল ইসলাম ওরফে রানা (৫৫) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে পাঁচটি তাজা ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তরিকুলকে জিজ্ঞাসাবাদে জানান, সাইদুল ইসলামের বাড়িটি ককটেল তৈরির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এ ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা সাইদুল ইসলাম ওরফে রানাকে গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত আছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…