রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

র‍্যাবের হাতে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলে আটক

সংগৃহীত

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলেকে আটক করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার সকালে জেলার সদর থানার চরবাগডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া হেরোইনের মূল্য আনুমানিক ১০ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।



এ বিষয়ে দুপুরে রাজশাহী র‍্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটককৃতরা হলেন-চর বাগডাঙ্গা এলাকার শরিফুল ইসলাম ওরফে ধুলু (বাবা) এবং মেমিনুল ইসলাম (ছেলে)। র‍্যাব অধিনায়ক জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে চাপাইনবাবগঞ্জ জেলার সদর চর বাগডাঙ্গা এলাকা দিয়ে সীমান্ত পার হয়ে হেরোইনের বড় চালান আসছে। খবর পেয়ে র‍্যাব সদস্যরা অভিযানে নামে।


বৃহস্পতিবার সকাল শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়ার বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় তার ছেলে মোমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাড়ির পেছনে বাগানের মধ্যে মাটির গর্তে বালতির ভেতরে পুঁতে রাখা অবস্থায় ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়াকেও আটক করা হয়। আটক ধুলুর বিরুদ্ধে আরো মাদকের মামলা রয়েছে। অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান,চলতি বছর র‍্যাব-৫রাজশাহীতে ৮৩ কেজি হেরোইন উদ্ধার করেছে। ১০ কেজি হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের অভিযুক্তদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…