রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে সম্পা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়ায় এ ঘটনা ঘটে। সম্পা খাতুন পাঠানপাড়ার মৃত বিশু শেখের মেয়ে। তার স্বামী আব্দুল্লাহ রাজশাহী জেলার গোদাগাড়ির উজানপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান-১৫ বছর আগে আব্দুল্লাহর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সম্পা খাতুনের। দাম্পত্যকলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এরই জের ধরে সম্পার মুখে কাপড় বেধে শ্বাসরোধ অবস্থায় রেখে বাড়ি থেকে পালিয়ে যান আব্দুল্লাহ। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সম্পাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে আব্দুল্লাহ পলাতক রয়েছেন। সদর থানার এসআই মোসাব্বির রহমান জানান খবর পেয়ে পুলিশ সম্পার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৫৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…