রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

র‌্যাবের অভিযানে নারী ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

আব্দুল কাদের

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর এলাকার মৃত সাম মোহাম্মদের ছেলে তৌফিক (৩৮) ও কমলাকান্তপুর কওমী মাদরাসা এলাকার রশিদুল হকের ছেলে আজিম (৩৯)।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাতে কানসাট এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ চেষ্টা করে তৌফিক ও আজিম।

এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। একই সঙ্গে আটক করে দুই ধর্ষককে। ঘটনার সময় র‌্যাব সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিল। পরে র‌্যাব সদস্যরা ক্যাম্প কমান্ডারের নিকট বিষয়টি অবহিত করেন।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান, কোম্পানীর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার করে ও ধর্ষকদের আটক করে থানায় নিয়ে যায়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের তথ্যে ঘটনার সত্যতা পায় র‌্যাব। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৫৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…