রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল উদ্ধার।

পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল উদ্ধার

মোঃ জমশেদ আলী

র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কর্তৃক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছে।

৩০ শে ডিসেম্বর দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, জানান ২৯ ডিসেম্বর রাত ৮ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মুনীম ফেরদৌস, এসজিপি, পিএসসি, এসি এর দিক নির্দেশনায় কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘরের মধ্যে লাল রঙের ০৭টি বালতিতে পরিত্যক্ত অবস্থা ককটেল সদৃশ বস্তুর সন্ধান পায়।

আভিযানিক দল তৎক্ষণাৎ এলাকাটি কর্ডন করে এবং সাধারণ জনগনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় এবং পরবর্তী সেখানে ৪১ টি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-১ আরও জানান চাঁপাইনবাবগঞ্জ ভৌগলিক কারণেই মাদকের চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে মানুষের সাধারণ জীবন যাপন বাঁধাগ্রস্থ করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করছে।

উল্লেখ্য, অতি সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন কমিশনের অফিস, ডিসি অফিস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর টেনিস গ্রাউন্ড সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরী করছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কেউ কোন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক তৈরী করতে না পারে সে জন্য র‌্যাবের সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে বলে জানান

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৫৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…