রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বিএনএম’র নির্বাচনী অফিসে আগুন

সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনএমের একটি নির্বাচনী প্রচার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি ঈদগাহের পাশে এ ঘটনা ঘটে। দলটির প্রার্থী এটিকে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা বললেও পুলিশ বলছে এখনো তা নিশ্চিত নয়। বিএনএম প্রার্থী আবদুল মতিন জানান- প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা ভোটারদের ভয়ভীতি দেখাতে নির্বাচনী অফিসে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে।

এতে ওই অফিসে থাকা পোস্টার-ফেস্টুনসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও তার কর্মী-সমর্থকরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, নির্বাচনী অফিসের মেঝেতে বসার জন্য রাখা খড়ে আগুন লাগে। সে আগুন ছড়িয়ে পরলে নির্বাচনী অফিসটি পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশ সুপার মো. ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…