সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৪ ০০ কম্বল বিতরণ

সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গরীব, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

১০ জানুয়ারি বুধবার বেলা ১২ টার দিকে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) কম্বলগুলো বিতরণ করেন। সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন, ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি, ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…