রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ

জমিতে অবৈধ মার্কেট নির্মাণ

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী মার্কেট মালিকের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিকার চেয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আবদুর রশিদ টিপু নামে এক ব্যক্তি। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানিয়েছেন, সরকারি জমি কেউ দখল করতে পারবে না। অভিযোগে বলা হয়, উপজেলার মনাকষা বাজারে চৌকা মৌজায় দশ দশমিক ৬২ একর জমি ক্রয় করে ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছেন আবদুর রশিদ টিপু।

<কিন্তু প্রায় পাঁচ বছর পূর্বে টিপু পূর্ব দক্ষিণ পার্শ্বের জমি ক্রয় করে মনাকষা সরকারি পশুর হাটের জমির উপর দেওয়াল নির্মাণ করে রাখে মার্কেট মালিক। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপোষ মিমাংসার পর জোরপূর্বক মনাকষা সরকারি পশুর হাটের জমি দখলের উদ্দেশ্যে দেওয়াল নির্মাণ করে রাখে।<পরে গত ১৩ ডিসেম্বর পাঁচজন রাজমিস্ত্রি দিয়ে জোরপূর্বক টিপু ও মনাকষা সরকারি পশুর হাটের জমির উপর দোকানঘর নির্মাণ করে আসছে।

এ সময় টিপু বাধা প্রদান করলে তাকে নানান হুমকি ধামকি প্রদান করে। তবুও ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করলেও মার্কেট মালিক আপোষ করবে না বলে সাফ জানিয়ে দেয়। এ ঘটনায় দ্রুত নির্মাণ কাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আবদুর রশিদ টিপু। যদিও মার্কেট মালিক মাইনুল ইসলাম বলেন, টিপুর বারান্দায় আমার জমি আছে। বারান্দার যাবতীয় আসবাবপত্র তাকে সরিয়ে নিতে বলা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান, সরকারি জমি কেউ দখল করতে পারবে না। তবে নিজ নিজ জমি ব্যবহার করতে পারবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…