রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চালের বাজার নিয়ন্ত্রণে মিল মালিকদের সাথে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে মিল মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন খাদ্যমন্ত্রণালয়ের এনডিসি, সচিব মোঃ ইসমাইল হোসেন

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে মিল মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন খাদ্যমন্ত্রণালয়ের এনডিসি, সচিব মোঃ ইসমাইল হোসেন।

মতবিনিময় সভায় সচিব ইসমাইল হোসেন বলেন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে চাউল এর বাজার মুল্য নিয়েন্ত্রণে সকল ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সরকারকে সহযোগিতা না করে কেউ যদি সিন্ডিকেট করে বাজার অস্থির করলে সে যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার এবিষয়ে কঠর অবস্থানে রয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্য সচিব মোঃ ইসমাইল হোসেন।



তিনি বলেন, ‘হঠাৎ অসভাবিক দাম বাড়িয়ে বাজার অস্থির করলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মিলগেটে বিক্রয় করা চালের বস্তায় তারিখ ও দাম উল্লেখ করতে হবে। সারা দেশে মনিটরিং জোরদার করা হয়েছে। ‘ধানের দাম বৃদ্ধির বিষয়ে মিলমালিকদের অভিযোগের প্রেক্ষিতে খাদ্যমন্ত্রনালয়ের সচিব বলেন মিল মালিক ও ব্যবসায়ীরা ইচ্ছেমতো চালের দাম নিদ্ধারণ করতে পারবে না। যারা বাজার অস্থির করার চেষ্ঠা করবেন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সচিব বলেন, সরকারের অগ্রাধিকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শান্তিতে রাখা।দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই আন্তরিকতার সাথে কাজ করলে দ্রব্যমূল্য খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে এমনটাই আশা করেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রনালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন। অন্যদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন খাদ্যমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব প্রদিপ কুমার দাস, খাদ্যমন্ত্রনালয়ের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আল মামুন,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড)খাদ্য মোঃ জহিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,উপজেলা খাদ্য কর্মকর্তা জাকির হোসেন,নবাব অটো রাইস মিলের মালিক আকবর হোসেন,মোজাম্মেল অটো রাইস মিলের মালিক হারুন অর রশিদ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সহ চাঁপাইনবাবগঞ্জ চাউল মিল মালিকেরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…