শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মনিটরিং এমসিকিউ অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জন করেন দেলুওয়ার হোসেনকে সম্মাননা


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর আওতায় আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (Entrepreneurship Development Program)-এর মনিটরিং এমসিকিউ অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ দেলুওয়ার হোসেন


অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং এসএমইএসপিডি, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এই গৌরবজনক সাফল্য অর্জন করেন। কর্মসূচিটি বাস্তবায়নে ছিল পূবালী ব্যাংক পিএলসি।


এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সন্তান  মোঃ দেলোয়ার হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের পর তিনি বলেন, এই অর্জন তাঁর জন্য অত্যন্ত গর্বের এবং ভবিষ্যতে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।


তিনি এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতেও দেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের অর্জন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন