রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ঈদ উপহার বিতরণ করলেন এমপি মিজানুর রহমান


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুস্থদের মাঝে ঈদ উপহার(নগদ অর্থ) বিতরণ করলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

আজ বুধবার(২৭ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদুল আজহা উপলক্ষে নাচোল উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের ১৫০ জন

অসহায় ও দুস্থদের মাঝে জনপ্রতি নগদ ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা বিতরণ করা হয়।

পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় নগদ অর্থ বিতরনী কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন ও । এসময় এনসিপির উপজেলা সভাপতি ইলিয়াস উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ইয়াহ্ ইয়া খালেদ, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক ও মাওলানা রইসুদ্দীন উপস্থিত ছিলেন। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন