রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে শিশু সুরক্ষা কমিটির অবহিতকরণ সভা


আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ-সিএসপিবি ফেইজ-২ এর সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ধোবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাহাবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা শিল্পী খাতুন, সদস্য সচিব রাহাতুজ্জামান ও শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলামসহ অন্যরা।

উল্লেখ, শিবগঞ্জ উপজেলার সকল সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষার জন্য সকল ইউনিয়ন ও পৌরসভায় তিনটি করে মোট ৪৮টি কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এরই ধারাবাহিকতায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সকল সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ৩২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…