রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও বৃদ্ধাসহ ২ জন নিহত হয়েছে।নিহতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নীমগাছি গ্রামের মো. রুহুল আমীনের স্ত্রী মোসা. খাইরুন নেসা (৬০) ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মো. কাউসার আলীর ছেলে মো. রাফি (৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিন্টু রহমান জানান, ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছি নতুনপাড়া এলাকায় বালুভর্তি একটি ড্রাম ট্রাক পথচারী খাইরুন নেসাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

অপরদিকে, বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা এলাকায় পুলিশ সার্জেন্ট মো. মতিউর রহমান একটি মোটরসাইকেল জোরপূর্বক থামাতে গেলে পেছনে থাকা একটি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে অটো উল্টে যায়।


এ সময় অটোরিক্সায় মায়ের সাথে থাকা শিশু রাফি রাস্তায় ছিটকে পড়লে মুখমন্ডল থেতলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা মোড়ে প্রায় প্রতিদিনই পুলিশের সার্জেন্ট কর্তৃক জোড়পূর্বক মটরসাইকেল ধরা নিয়ে ইতিপূর্বেও বেশ কয়েকটি দূর্ঘটনার ঘটনা ঘটে।

আর এই শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

ঘটনাস্থলে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, তদন্ত শেষে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সার্জেন্টের বিরুদ্ধে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন