রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গণশুনানি অনুষ্ঠিত

ছবিঃ গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

মোঃ জমশেদ আলী

 রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের অংশগ্রহণে এবং রাজশাহী কৃষি ব্যাংকের অভিযোগ প্রতিকারব্যবস্থা-বিষয়ক সভা ও গণশুনানি হয়।

অনুষ্ঠানে স্থানীয় গ্রাহক, সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মহাব্যবস্থাপক প্রশাসন মহাবিভাগ মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম, ব্যাংকটির নিরীক্ষা ও আদায় এবং পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া। 

গণশুনানীতে অংশীজনরা তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি গ্রাহকসেবার মান উন্নয়ন, সুশাসন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন মতামত ও ব্যাংকিং সেবা-সংক্রান্ত অভিযোগের বিষয়ে সরাসরি গ্রাহকের প্রশ্নের জবাব দেন এবং আগামীদিনে আরো সুন্দরভাবে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

 জানান তিনি।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জোনের জোনাল ব্যবস্থাপক আবুল হাসনাত মো. নাজমুল কামাল।  


এছাড়া তিনি ঋণগ্রহীতাদের সঠিক সময়ে ঋণ পরিশোধ করে পুনরায় ঋন নেওয়ার জন্য বলেন এবং নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…