রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৫টি চোরাই বৈদ্যুতিক মিটারসহ গ্রেপ্তার-১


কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুতের মিটার চুরি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত আন্তঃজেলা চোরচক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫টি চোরাই মিটার উদ্ধার করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার মোহদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন, অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান। গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বিনোদনপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মানারুল ইসলামের ছেলে হাসান ওরফে বাবু (১৮)।

ওসি মিন্টু রহমান জানান, গত কয়েক মাস থেকে জেলার বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুতের বৈদ্যতিক মিটার চুরির পর চোরচক্র তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর রেখে যেত। পরে গ্রাহকরা তাদের সঙ্গে যোগাযোগ করলে নগদ অ্যাপের মাধ্যমে ৩ থেকে ৫ হাজার টাকা আদায়ের পর মিটার ফেরত দিত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মহারাজপুর সাবজোনাল অফিসের এজিএম প্রকৌশলী আমিনুল ইসলাম গতকাল মঙ্গলবার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

<এরপর পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বাবুকে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে ৫টি চোরাই মিটার উদ্ধার করা হয়। ওসি আরও জানান, সংঘবদ্ধ চোরচক্রকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশনায় সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ও নবাবগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর এর তত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় ওসি মিন্টু রহমানের নের্তৃত্বে এসআই আজিম আহম্মেদ, এসআই কবির হোসেন, এসআই এনামুল হক, এএসআই সামিউর রহমান, এএসআই আমিনুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম ও এএসআই গোলাম রব্বানীসহ সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৯ ঘন্টা ২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…