রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে রং মিশিয়ে মসলা তৈরির দায়ে ৩ মাসের কারাদন্ড ব্যবসায়ীর


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চালের খুদ, ধানের তুষ ও কৃত্রিম রং মিশিয়ে মসলা তৈরির অপরাধে মোশারফ হোসেন (২৭) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

রবিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, মসলা মিলে খুদি চাল, ধানের তুষ ও কৃত্রিম রং মিশিয়ে বিভিন্ন মসলা তৈরি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভেজাল মসলা তৈরির প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মিল মালিক মোশারফ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী এই ম্যাজিস্ট্রেট।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২১ ঘন্টা ২২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…